বগুড়ার সোনাতলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আহসান হাবীব ২য় বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ায় সোনাতলা উপজেলা শারীরিক শিক্ষাবিদ সমিতির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব সেতারা রওশন জাহান , উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সংগঠনের সদস্যবর্গ।
তিনি ২০২২ সালেও শ্রেষ্ঠ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। তার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়।