গতকাল ২৭ জানুয়ারি'২০২৩ বগুড়ার সোনাতলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে দুপুর ১২:৩০ টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো: মিনহাদুজ্জামান লীটন এবং সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদা পারভীন। উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো: তাহেরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী শিক্ষকবৃন্দ (শারীরিক শিক্ষা)
অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আহসান হাবীব।
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
শুভকামনা।