আসন্ন বিশ্বকাপ যুব কাবাডি প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল গঠনের লক্ষ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশন বিগত ২০২১ সালের আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় অংশ গ্রহনকারি প্রতিটি অঞ্চলের সেরা দুটি দল থেকে খেলোয়াড় বাছাই সম্পন্ন করেন। আমাদের ঝালকাঠি জেলা টিম থেকে প্রাথমিক ভাবে ৪জন নির্বাচন করলেও চুড়ান্ত তালিকায় গতকাল ২জন ডাক পেয়েছেন। খুব শিঘ্রই ফেডারেশনে ক্যাম্পেইন শুরু হবে। এরা হলেন মোঃ রায়হান মোল্লা ও মোঃ রাজিব হোসেন। আমাদের স্কুল থেকে ২০২০ সালে এরা এসএসসি পাশ করে।
উল্লেখ্য গত বছর আইজিপি কাপ যুব কাবাডিতে ঝালকাঠি জেলা টিমের ৮জন খেলোয়াড়ই আমাদের স্কুলের ছাত্র ছিল। এদের মধ্যে ২জন বর্তমানে ১০ম শ্রেণিতে পড়ছে।
বাছাই করা এসকল খেলোয়াড়দের বিদেশি কোচের তত্ত্বাবধানে রেখে অনুশীলন শেষে চুড়ান্ত জাতীয় দল গঠন করা হবে। সন্মানিত ক্রীড়া শিক্ষক মন্ডলীদের কাছে নিবেদন আপনাদের যে সকল স্কুলের ছাত্ররা কাবাডি খেলে তাদের মধ্যে উচ্চতার দিক থেকে কমপক্ষে ৫'-৭" ইঞ্চির উর্ধ্বের খেলোয়াড়দের বাছাই করে অনুশীলন করালে তারা ভবিষ্যতে এসকল প্রতিযোগিতায় অংশ গ্রহন করার বেশি সুযোগ পাবে।
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
অনেক অনেক ধন্যবাদ।