সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপিত

অদ্য ১৬ ডিসেম্বর'২০২২ সারা দেশের ন্যায় বগুড়ার সোনাতলা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 

সকাল সাড়ে আটটায় সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ মিনহাদুজ্জামান লীটন, চেয়ারম্যান, সোনাতলা উপজেলা পরিষদ, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদা পারভীন। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন স্থানীয় স্কুল, মাদরাসা ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0