মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশের শারীরিক শিক্ষার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা একটি সময়োপযোগী এবং যুগোপযোগী উদ্যোগ। একথা বলার অপেক্ষা রাখে না যে-প্রশিক্ষণবিহীন কোন শিক্ষা বা দক্ষতার টেকসই উন্নয়ন সম্ভব নয়।মাউশির শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক সারা বাংলাদেশে স্কুল, মাদরাসা এবং কারীগরি শিক্ষায় শারীরিক শিক্ষার শিক্ষকগণের জন্য এই প্রথম মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশের শারীরিক শিক্ষার মানোন্নয়নে নিঃসন্দেহে এই শিক্ষা কে তার অগ্রযাত্রায় এগিয়ে দেবে।বর্তমানে কোভিড পরবর্তী বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী খেলাধুলা বিমুখ এবং বিভিন্ন প্রযুক্তি নির্ভর যন্ত্রমানবে পরিনত হচ্ছে।নিঃসন্দেহে প্রযুক্তি আমাদের এগিয়ে যাচ্ছে তবে একথা অবশ্যই মনে রাখতে হবে যে-সুস্থদেহে সুন্দর মন,তাই আমাদের অন্যান্য অগ্রগতির পাশাপাশি নিজের দেহ এবং মন কে গঠন করতে হবে-এজন্য দরকার খেলাধুলা, শরীর চর্চা ইত্যাদি। আর এই কাজে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে তারা হল শারীরিক শিক্ষার শিক্ষকগণ। কিন্তু তাদের দীর্ঘদিন এই পেশার তেমন কোন প্রশিক্ষণের ব্যবস্থা ছিলনা,বর্তমান ক্রীড়া বন্ধব সরকার এই শিক্ষকদের স্কুল পর্যায়ের ১৬ টি ক্রীড়ার বিষয়ে আধুনিক মানের প্রশিক্ষণ দিচ্ছেন। আমরা জানি যে বর্তমানে ক্রীড়া অনেক দূর এগিয়ে গেছে, এখন প্রায় সব খেলায় প্রযুক্তির ব্যবহার হচ্ছে,অনেক খেলার রুলস এবং কনডিশনস পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, তাই এই পরিবর্তনের সাথে শারীরিক শিক্ষার শিক্ষকগনের প্রশিক্ষণ অপরিহার্য হয়ে পড়েছে।মাউশির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক জনাব আক্তারুজ্জামান ভূঞা স্যার সহ অন্যান্য স্যার দের পৃষ্ঠপোষকতায় বিভাগ হবে আরো উন্নত, সমৃদ্ধ।
জাহাঙ্গীর আলম
সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। মেহেরপুর