'শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার '
Education is the backbone of a nation.শিক্ষাহীন মানুষ পশুর সমান। কারণ, শিক্ষা মানুষকে আলোর পথ দেখায়। পৃথিবীতে যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষা ছাড়া কোনো জাতিই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তাই তো এ পি জে এ কালাম বলেন -" তিন জনই পারেন একটি দেশ /জাতিকে বদলাতে।তারা হলেন বাবা, মা এবং শিক্ষক "। তাই শিক্ষকের মর্যাদা অনেক। নিরক্ষর মানুষ সমাজের জন্য শুধু বোঝা নয়, দেশের অগ্রগতির পথেও বাধাস্বরূপ। শিক্ষাদানের মাধ্যমে এই বোঝা ও বাধা দূর করার কাজটি যিনি করেন, তিনিই হলেন শিক্ষক। জাতিকে তিনি নিজের মেধা ও শ্রম দিয়ে মানবসম্পদ হিসেবে গড়ে তোলেন। শিক্ষক তার আদর্শ দ্বারা জাতীয় আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। এই পৃথিবীতে শুধু শিক্ষক জাতিই অন্যের সন্তানের সাফল্যে উচ্ছ্বসিত এবং ব্যর্থতায় ব্যথিত হন। আর কোন মানুষ অন্যের সন্তানের জন্য দুঃখ-কষ্ট অনুভব করে না। তাই তো শিক্ষক জাতি সবার শ্রেষ্ঠ। শিক্ষকের কাজই শিক্ষাদান। আর শিক্ষা একটি জীবনব্যাপি প্রক্রিয়া। তাই তো শিক্ষকে সবাই করে ভক্তি। বাবা-মা'র পরে শিক্ষকই শিশুকে পূর্ণাঙ্গ মানুষ রুপে তৈরি করে।সমাজ, রাষ্ট্র এবং পৃথিবী সম্পর্কে শিশুকে জ্ঞানদান করান শিক্ষক।তাই তো প্রতিটি মানুষ জীবনব্যাপি তাদের শিক্ষাগুরুকে ভক্তি করেন।
মো: আক্তারুজ্জামান ভূঁঞা
সুন্দর লেখা। ধন্যবাদ।