বিগত ১২.০৯.২০২২ তারিখ ৪৯তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা পর্যায়ে ছাত্রদের কাবাডি খেলায় নকআউটে ঝালকাঠি সদর ও ফাইনালে রাজাপুর উপজেলাকে পরাজিত করে কাঠালিয়া উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই খেলা উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক জনাব জোহর আলী মহোদয়। ১৩.০৯.২০২২ তারিখ জেলার শিল্প কলা একাডেমি মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ঝালকাঠি সদর আসনের মননীয় এমপি জনাব আমীর হোসেন আমু।