সাঁতার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে সফলতা অর্জন

সফলতার ধারা নদীর মত বেয়ে উপজেলা থেকে জেলায়

চলছে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয়  ক্রীড়া প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় অন্যান্য প্রতিষ্ঠানের মত কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রূপসা, খুলনা এর শিক্ষার্থীদের অংশ গ্রহনেও ঘাঁটিত ছিল না। আমাদের শিক্ষার্থীদের এই সফলতা উপজেলা পার করে জেলা অবধি পৌঁছেছে। উক্ত প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে, ২ জন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে সাঁতারে উত্তীর্ণ হয়। পরবর্তীতে এই উত্তীর্ণ  শিক্ষার্থীগণ সাঁতার বিভাগে জেলা পর্যায়ে  অংশগ্রহণ করে। কিন্তু, সফলতা সেখানেও অব্যহত। উক্ত সাঁতার প্রতিযোগিতায় একজন শিক্ষার্থী রানার্স আপ পুরস্কার লাভ করে। এই সফলতার কৃতিত্তে আমাদের প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট সকলে বিশেষ ভাবে আনন্দিত। আমাদের সফলতার এই কৃতিত্ব খুলনা জেলা প্রসাশক মহদয়ের নিকট থেকে পুরস্কার স্বরূপ অর্জন করছে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী তানিয়া খাতুন।

উল্লেখ, এই প্রতিষ্ঠানে ছাত্রীরা উপজেলা পর্যায়ে কাবাডিতে রানার্স আপ হওয়ার মর্যাদা অর্জন করেছে।

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0