আসসালামু আলাইকুম,
এটা আমার জীবনের প্রথম ওয়েবে লিখিত ব্লগ তাই এখানে আমি আমার পরিচয় এবং তায়কোয়ান্দো খেলা নিয়ে আমি আমার মতামত ও অভিজ্ঞতা বর্ণনা করেছি।
আমি একজন তায়কোয়ান্দো খেলোয়াড় এবং আমার নাম তৌফিক আহমেদ তনু। আমি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের (Sirajganj Police Lines School & College) দশম শ্রেণীর ছাত্র। কিন্তু আমি ২০২০ সালের অক্টোবর থেকে তায়কোয়ান্দোর এই খেলায় অংশ নিয়েছি এবং আমি বিশ্বাস করি যে আমি এই খেলায় অনেকটা অভ্যস্ত হতে পেরেছি, সেই কারণেই আমি সাহসের সঙ্গে খেলোয়াড় হিসেবে দুটি তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রথমটি ছিল স্কুল ভিত্তিক এবং প্রতিযোগিতাটি খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (Khwaja yunus ali laboratory school & college) দ্বারা আয়োজিত হয়েছিল, সেই প্রতিজগিতায় আমি যে দলের খেলোয়াড় ছিলাম আলহামদুলিল্লাহ সে দল প্রতিজগিতায় বিজয়ী হয়েছিল এবং দ্বিতীয়টি ছিল কোরিয়া অ্যাম্বাসেডর তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ-২০২১ (Korea Ambassador's Taekwondo Championship -2021) যে প্রতিয়জগিতায় আমি ব্রোঞ্জ পদক অর্জন করেছিলা। এবং এই তায়কোয়ান্দো ক্রীড়ার শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবন রক্ষার জন্য স্ব প্রতিরক্ষার অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করতে পারবো এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবো।