Marks Active School দাবা প্রতিযোগিতা ২০২২ এ রংপর জেলা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান রংপুর জিলা স্কুল। এই প্রতিযোগিতাটি প্রথমবারের মত আয়োজন করে বাংলাদেশ দাবা ফেডারেশন এবং সার্বিক সহযোগিতা করে আবুল খায়ের গ্রুপ।২৬ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় রংপুর জেলার ৬৬ টি দল অংশগ্রহণ করে।প্রথম পর্বে রংপুর জিলা স্কুলের ২টি দল সেরা ৮ এ উঠার কৃতিত্ব অর্জন করে। পরের রাউন্ডে ২টি দলই সেমিফাইনালে উঠে। সেমিফাইনালে দল ২টি নিজেদের মধ্যে সেমিফাইনাল খেলে রংপুর জিলা স্কুল দল এ ফাইনাল নিশ্চিত করে।অপরদিকে রংপুর পুলিশ লাইন & রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মধ্যে সেমিফাইনাল খেলা হয়,এতে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে প্রথমবারের মত আয়োজিত এই আসরে রংপুর জিলা স্কুল,রংপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সাথে রংপুর জিলা স্কুলের অপর দলটিও ২য় রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে।