আলহামদুলিল্লাহ!
অবশেষে আজ শনিবার সাপ্তাহিক এ বন্ধের দিনে আমাদের 'পুইছড়ী ইসলামিয়া কামিল মাদরাসা ফুটবল একাদশ' এর আংশিক গঠন ও তাদের প্রাথমিক অনুশীলন ও কাউন্সেলিং পর্ব সুন্দর সুসম্পন্ন হয়েছে। এতে মাধ্যমিক শাখার ৭ম-১০ শ্রেণির প্রায় ২৪ শিক্ষার্থী মাদরাসা প্রাঙ্গনে উপস্থিত হয়। এদের নিয়ে প্রাথমিক আলোচনা শেষে দুটি দল করে প্রশিক্ষণ ম্যাচ্ চালানো হয়। শিক্ষার্থীরা বহুদিন পর এরকম কার্যক্রমে অংশ নিতে পেরে খুবই আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছে। আশা করছি সামনের দিনগুলোতে তারা ভালো করবে।