অদ্য বগুড়া জিলা স্কুলে প্রভাতি ও দিবা শাখার এ গ্রুপের মধ্যে ফাইনাল ফুটবল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ হযরত আলী | আনুষ্ঠানের সভাপতি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শ্যামপদ মুস্তফী ৷ খেলায় এ গ্রুপে চ্যাম্পিয়ন হয় দিবা শাখার ১০ম শ্রেণি এবং রানারআপ হয় প্রভাতি শাখার ৮ম শ্রেণি ৷ বি গ্রুপে চ্যাম্পিয়ন হয় প্রভাতি শাখার ৬ষ্ঠ শ্রেণি এবং রানারআপ হয় দিবা শাখার ৭ম শ্রেণি ৷ খেলায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের দলনেতার হাতে ট্রফি তুলে দেওয়া হয় ৷ অনুষ্ঠান সঞ্চালন করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মৃনাল কান্তি রায়।
বগুড়া জিলা স্কুলে আন্ত: শ্রেণি ফুটবল, কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
01 September, 2022 03:26 pm- 0
- 0
- 427