খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার টিম কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ে ক্ষুদে ডাক্তার কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরিমাপ করে , ওজন পরিমাপ করে,  উচ্চতা  পরিমাপ করে এবং  দৃষ্টি শক্তি পরীক্ষা করা হয়।  শিক্ষার্থীরা খুব খুশি হয়ে  এতে অংশগ্রহণ করে ও ক্ষুদে ডাক্তার ও নার্সদের  সহযোগিতা করে। বিদ্যালয়ে  মেয়ে শিক্ষার্থীদের মধ্যে  সর্বোচ্চ উচ্চতা  ৫'-৫" এবং ছেলে শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতা ৫'-১০" রেকর্ড করা হয়। পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক মিদুল স্যার এবং সার্বিক সহযোগিতা করেছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো আব্দুস শাফি ও সহঃশিঃ -মোছা. নাহিদ শারমিন আক্তার। 

আপনার মন্তব্য লিখুন
মোট মন্তব্য 0